চট্টগ্রামে বিপণি কেন্দ্রে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার বায়েজিদ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিপণিকেন্দ্রটির ছয়টি দোকান পুড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। গতকাল শনিবার ভোর পাঁচটায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিপণিকেন্দ্রটিতে অগ্নিকাণ্ডের সূচনা হয়।