চট্টগ্রামে বিপ্লবী বিনোদ বিহারীর জন্মবার্ষিকী পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাস্টারদা সূর্যসেনের সহযোদ্ধা বিপ্লবী বিনোদবিহারীর ১০৭তম জন্মবার্ষিকী ছিল গতকাল ১০ জানুয়ারি। দিনটি স্মরণে বিভিন্ন সংগঠন তাঁর স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
গতকাল সকাল সাড়ে নয়টায় চট্টগ্রামের অভয় মিত্র মহাশ্মশানে বিনোদবিহারীর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে বিপ্লবী বিনোদবিহারী চৌধুরী নাগরিক স্মরণসভা কমিটি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম শাখা, বাংলাদেশ ভোক্তা অধিকার কমিশন, সেলফ এইড, শতরূপা, প্রীতিলতা ট্রাস্ট, বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন। এ সময় উপস্থিত ছিলেন আইনজীবী রানা দাশগুপ্ত, দুলাল কান্তি মজুমদার, তাপস হোড়, অধ্যক্ষ বিজয় লক্ষ্মী দেবী, নিতাই প্রসাদ ঘোষ, প্রদীপ কুমার চৌধুরী, মীর নাজমুল আহসান, কে জি এম সবুজ প্রমুখ। এ ছাড়া বিকেলে বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিপ্লবী বিনোদবিহারীর কর্মময় জীবনের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।