চট্টগ্রামে বিভাগীয় গ্রন্থাগার সমিতির সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার সমিতির চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সম্মেলন গতকাল শনিবার মুসলিম ইনস্টিটিউট হলসংলগ্ন স্টুডিও থিয়েটারে অনুষ্ঠিত হয়। সম্মেলনে বক্তারা বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গঠনে দেশের জনগণকে পাঠাগারমুখী করতে সরকারি-বেসরকারি উদ্যোগ ও সহযোগিতার বিকল্প নেই।সমিতির সভাপতি মো. ইসহাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান। অন্যান্যের মধ্যে কবি ও সাংবাদিক আবুল মোমেন, শহীদ জায়া বেগম মুশতারী শফি, সমিতির প্রধান উপদেষ্টা ফজলে রাব্বি বক্তব্য দেন।বক্তারা বিভিন্ন জেলা থেকে আসা প্রতিনিধিদের ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং তথ্যবিনিময়ের মাধ্যমে পারস্পরিক যোগাযোগ গড়ে তোলার আহ্বান জানান। সম্মেলনে বিভাগের ১১টি জেলার ৫৭টি বেসরকারি গ্রন্থাগারের ৮৫ জন প্রতিনিধি অংশ নেন। সম্মেলনে সমিতির ১৩ সদস্যবিশিষ্ট চট্টগ্রাম বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়।