চট্টগ্রামে বিভাগীয় মানবাধিকার সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্যোগে গতকাল চট্টগ্রাম বিভাগীয় মানবাধিকার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নগরের মুসলিম হল ইনস্টিটিউট মিলনায়তনে দিনব্যাপী সম্মেলন হয়। গতকাল সকালে সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
সম্মেলনে উপস্থিত ছিলেন আইনজীবী আমীর-উল ইসলাম, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের কন্যা শারমিন আহমেদ, বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব সাইফুল ইসলাম দিলদার প্রমুখ। মুক্তিযোদ্ধা মো. আশরাফ খান, এম এ মান্নান, মো. আবদুস সালাম এবং মো. আবু সাঈদ ভুঁইয়াকে সম্মাননা দেওয়া হয়। বিকেলে ‘যুদ্ধাপরাধ ও বিচার: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন আমীর-উল ইসলাম। চট্টগ্রাম জেলার পাবলিক প্রসিকিউটর আবুল হাসেমের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন আইনজীবী রানা দাশ গুপ্ত।