চট্টগ্রামে বিভিন্ন স্থানে রথযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন ‘ইসকনের’ উদ্যোগে গতকাল রোববার চট্টগ্রাম নগরে জগন্নাথদেবের রথযাত্রা উৎসব উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। রথযাত্রায় হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী নারীপুরুষ শোভাযাত্রায় অংশ নেন। তারা সড়কে নেচে গেয়ে আনন্দ-উল্লাস প্রকাশ করে।বিকেলে নগরের প্রবর্তক মোড়ে শ্রীকৃষ্ণ মন্দিরে শোভাযাত্রার উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ভারতের সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ, সাধনময় ভট্টাচার্য ও কাউন্সিলর রেহেনা বেগম। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বের হওয়া রথযাত্রা প্রবর্তক মোড় থেকে মেহেদীবাগ, কাজীর দেউড়ী, জামালখানসহ বিভিন্ন সড়ক ঘুরে নন্দন কানন এসে শেষ হয়। এ ছাড়া পাহাড়তলী ও কৈবল্যধামসহ নগরের বিভিন্ন এলাকায় রথযাত্রা বের হয়। শোভাযাত্রায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সনাতনী ছাত্র পরিষদ, নগরীর বিভিন্ন ওয়ার্ড ও উপজেলা থেকে আসা ইসকনের অনুসারীরা অংশ নেন।