চট্টগ্রামে বিমান থেকে এক লাখ ৮০ হাজার সৌদি রিয়াল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানের যাত্রী আসন থেকে এক লাখ ৮০ হাজার সৌদি রিয়াল (মুদ্রা) উদ্ধার করেছেন কাস্টম কর্মকর্তারা। গত রোববার দিবাগত রাতে সংযুক্ত আরব আমিরাত থেকে বিমানটি চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণের পর এই মুদ্রা উদ্ধার করা হয়।কাস্টমস সূত্রে জানা গেছে, অবতরণের পর পরিছন্নতাকর্মীরা বিমানে উঠে একটি আসনে একটি বাক্স দেখতে পান। পরে তাঁরা তা কাস্টমসকে অবহিত করেন। এর পর কাস্টমস কর্মকর্তারা সেখানে গিয়ে বাক্সের ভেতরে এক লাখ ৮০ হাজার রিয়াল পান।এসব রিয়াল অবৈধভাবে হুন্ডির মাধ্যমে পাচার করার চেষ্টা করা হয়েছিল বলে ধারণা করছেন কাস্টমস কর্মকর্তারা।চট্টগ্রাম কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘মুদ্রাগুলো আরব আমিরাত থেকে আনা হয়েছে, নাকি এদিক থেকে উঠেছে, সেটি পরিষ্কার নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’ জানা গেছে, ১৮৭ জন যাত্রী নিয়ে আরএকে এয়ারলাইনসের বিমানটি শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। মুদ্রা উদ্ধারের পর রাত দুইটা ২০ মিনিটে সেটি আবার আরব আমিরাতের উদ্দেশে উড্ডয়ন করে।এসব মুদ্রা কাস্টম কোষাগারে জমা দেওয়া হয়েছে।