চট্টগ্রামে বিরোধপূর্ণ বাড়ির দখল নিতে গিয়ে গ্রেপ্তার ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধপূর্ণ বাড়ির দখল নেওয়ার চেষ্টার অভিযোগে গতকাল শুক্রবার দুই নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে এনায়েতবাজার ওয়ার্ড কাউন্সিলর আবদুল মালেকের ভাই আবদুর রবও রয়েছেন।গ্রেপ্তার হওয়া অন্য ব্যক্তিরা হলেন রফিকুল ইসলাম (৪০), আফসারুল করিম (৪২), রীনা আক্তার (২৬), আকলিমা (৩০) ও রীনা বেগম (৪৫)। পুলিশ সূত্রে জানা গেছে, এনায়েতবাজারের গোয়ালাপাড়ায় ছিরিকোট মঞ্জিলের দখলে আছেন ফাতেমা বেগম। বাড়ির প্রকৃত মালিক নূর আলম মাস্টার সেটি বিক্রির জন্য ফাতেমার সঙ্গে বায়নানামা করেছিলেন। তবে পরে বিক্রি করতে অস্বীকৃতি জানালে আদালতে মামলা হয়। মামলা এখনো নিষ্পত্তি হয়নি।কোতোয়ালি থানার এসআই মো. মাহমুদ জানান, ‘গতকাল নুরুল ইসলামের পক্ষে ১৫-২০ জন বাড়িটির দখল নিতে যায়। এ সময় তারা ফাতেমা বেগমের পরিবারকে মারধর করে। পরে ওই বাসা থেকে আসবাবপত্র ট্রাকযোগে নিয়ে যাওয়ার সময় আমরা ট্রাকসহ ছয়জনকে গ্রেপ্তার করি।’