চট্টগ্রামে বিলবোর্ড অপসারণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের মুরাদপুর মোড় থেকে বিশাল আকৃতির একটি বিলবোর্ড অপসারণ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত বিলবোর্ডটি অপসারণ করেন।
সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আছিয়া খাতুন এ অভিযান পরিচালনা করেন। অভিযানে মুরাদপুর এলাকায় বিভিন্ন অবৈধ স্থাপনা অপসারণ এবং হাটহাজারী সড়কের ফুটপাত অবৈধ দখলমুক্ত করা হয়।