চট্টগ্রামে বিলবোর্ড উচ্ছেদ অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের ইস্পাহানী মোড় থেকে অবৈধ বিলবোর্ড সরিয়ে নেওয়া হচ্ছে ষ ছবি: প্রথম আলো
চট্টগ্রাম নগরের ইস্পাহানী মোড় থেকে অবৈধ বিলবোর্ড সরিয়ে নেওয়া হচ্ছে ষ ছবি: প্রথম আলো

চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থান থেকে পাঁচটি অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করেছে সিটি করপোরেশন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গতকাল রোববার দুপুরে নগরে এ অভিযান পরিচালনা করা হয়। করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন আদালতের নেতৃত্ব দেন। আদালত সূত্রে জানা গেছে, নগরের আন্দরকিল্লা মোড় থেকে একটি বড় বিলবোর্ড উচ্ছেদ করা হয়। এরপর সিনেমা প্যালেস এলাকা থেকে একটি, এম এ আজিজ স্টেডিয়াম এলাকা থেকে একটি, জামালখান মোড় থেকে একটি এবং ইস্পাহানী মোড় থেকে একটি বিলবোর্ড উচ্ছেদ করা হয়। শ্রমিক ও ক্রেনের সাহায্যে অবৈধ বিলবোর্ডগুলো নামিয়ে ফেলা হয়। নাজিয়া শিরিন বলেন, ‘আমরা বিভিন্ন স্থানে অবৈধ বিলবোর্ড চিহ্নিত করে অভিযান পরিচালনা করছি। পর্যায়ক্রমে নগরের সব বিলবোর্ড উচ্ছেদ করা হবে।’