চট্টগ্রামে বিশ্ব দন্ত চিকিৎসক দিবস উদ্যাপিত
শোভাযাত্রা, আলোচনা সভা, বিনা মূল্যে চিকিৎসাসেবাদানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামে উদ্যাপিত হয়েছে বিশ্ব দন্ত চিকিৎসক দিবস। দিবসটি পালন উপলক্ষে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট এবং চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ পৃথক কর্মসূচির আয়োজন করে। দুটি সংগঠনই শোভাযাত্রা এবং আলোচনা সভার আয়োজন করে। চট্টগ্রাম মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট শাহ আলম বীর উত্তম মিলনায়তনে আয়োজন করে আলোচনা সভার। সভায় অধ্যাপক সৈয়দ মোরশেদ মওলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ নুরজাহান ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, শিক্ষক মো. শাহেদুল হক সিদ্দিক। চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ আয়োজন করে আলোচনা সভা এবং ফ্রি ওরাল ও ডেন্টাল হেলথ চেকআপের।