চট্টগ্রামে বিশ্ব নারী দিবসে সিডব্লিউসিসিআইয়ের আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আজ থেকে ৩০ বছর আগে মাত্র ১৩ বছর বয়সে আমার বিয়ে হয়। স্বামী তালাক দিলে তিন সন্তান নিয়ে গভীর সংকটে পড়ি। পরে টেকনাফ থেকে চট্টগ্রামে এসে স্বল্প পরিসরে বিভিন্ন স্কুলের বাচ্চাদের টিফিন তৈরির কাজ শুরু করি। ধীরে ধীরে আমার এই ব্যবসা বড় করে আজ আমি এলাকায় কেব্ল অপারেটরের ব্যবসা করছি। বহু প্রতিকূল পরিবেশের সঙ্গে যুদ্ধ করে আমার সন্তানদের লেখাপড়া শিখিয়ে মানুষ করেছি। সেই যুদ্ধ এখনো শেষ হয়নি।’চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিডব্লিউসিসিআই) আয়োজিত আলোচনা সভায় ক্ষুদ্র নারী উদ্যোক্তা দিলারা বেগম এভাবে তাঁর জীবনযুদ্ধের কথা তুলে ধরেন। সিডব্লিউসিসিআইয়ের সভাপতি মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে বিশ্ব নারী দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার আলোচনা সভার আয়োজন করা হয়।দিবসটি আরও আনন্দঘন পরিবেশে উদ্যাপন করার জন্য চেম্বারের সদস্যরা রান্না প্রতিযোগিতার আয়োজন করেন। নয়জন প্রতিযোগীর মধ্য থেকে চারজন সেরা রাঁধুনির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।