চট্টগ্রামে বিশ্ব যুব দিবস উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে নানা আয়োজনে বিশ্ব যুব দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি)।
পিএসটিসির ইয়ুথ ফোরামের সভাপতি উম্মে হাবিবার সভাপতিত্বে ও সহসভাপতি হাসনা হেনার পরিচালনায় সভায় বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল্লাহ, চট্টগ্রাম প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি রাশেদ রউফ, সিটি করপোরেশন প্রিমিয়ার কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক এবং টিচার্স ট্রেনিং কলেজের প্রশিক্ষক জয়দীপ দে। স্বাগত বক্তব্য দেন পিএসটিসির আঞ্চলিক সমন্বয়ক সৈয়দ নুরউদ্দিন।
সভায় বক্তারা বলেন, সবাইকে তারুণ্যের পথে হাঁটতে হবে। সঠিক জ্ঞান আহরণে উৎসাহী হতে হবে এবং অজ্ঞতার মধ্যে বসবাস করা যাবে না।
আলোচনা সভা শুরুর আগে চট্টগ্রাম প্রেসক্লাব থেকে একটি শোভাযাত্রা বের হয়। নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি প্রেসক্লাবে এসে শেষ হয়।