চট্টগ্রামে বিশ্ব রক্তদাতা দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী ও স্বেচ্ছায় রক্তদাতা ফোরামের পৃথক আয়োজনে গতকাল মঙ্গলবার চট্টগ্রামে পালিত হয়েছে বিশ্ব রক্তদাতা দিবস। এ উপলক্ষে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট সকালে কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং বিকেলে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সন্ধানীর সাধারণ সম্পাদক রিপন কান্তি দাশ। এ সময় তিনি বলেন, সারা দেশে বছরে প্রায় সাড়ে পাঁচ লাখ ব্যাগ রক্তের প্রয়োজন হয়। এর মধ্যে সন্ধানী প্রায় ৫০ হাজার ব্যাগ রক্ত দিয়ে থাকে।দিবসটি উপলক্ষে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও আবুল খায়ের স্টিল লিমিটেডের উদ্যোগে গতকাল বন্দর এলাকায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।