চট্টগ্রামে বিশ্ব সাক্ষরতা দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল চট্টগ্রামে বিশ্ব সাক্ষরতা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এসব কর্মসূচির আয়োজন করে।দিবসটি উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে সকাল সোয়া নয়টায় সার্কিট হাউস থেকে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী পর্যন্ত একটি শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক ফয়েজ আহম্মদের সভাপতিত্বে আলোচনা সভায় ‘উপানুষ্ঠানিক শিক্ষার গুরুত্ব’ শীর্ষক ধারণাপত্র পাঠ করেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো. মোশারফ হোসেন।