চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে গ্রেপ্তার ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে তিন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় বেসরকারি এশিয়ান ইউনির্ভাসিটির এম এম আলী রোডের ক্যাম্পাস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো সাফায়েত হোসেন (২১), আবু বক্কর সিদ্দিক (১৬) ও মো. ফয়সাল (১৭)। অভিযোগ পাওয়া গেছে, তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে রাস্তায় বসে আড্ডা দেওয়ার পাশাপাশি আবাসিক ছাত্রীদের উত্ত্যক্ত করছিল। গতকাল সন্ধ্যায় কয়েকজন ছাত্রী রাস্তায় বের হলে তাঁদের উত্ত্যক্ত করার অভিযোগে পুলিশ এই তিনজনকে গ্রেপ্তার করে।কোতোয়ালি থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ের মেয়েদের এরা উত্ত্যক্ত করছিল। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত একজন কর্মকর্তা আমাদের ফোন করে জানান। আমরা সন্ধ্যায় গিয়ে তিনজনকে গ্রেপ্তার করি।’