চট্টগ্রামে বিশ্বসাহিত্য কেন্দ্রের পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বিশ্বসাহিত্য কেন্দ্রের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের বাইরে বিভিন্ন ধরনের বই পড়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, বিভিন্ন ধরনের বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীরা সত্য ও মিথ্যার ব্যবধান বুঝতে পারবে।বিশ্বসাহিত্য কার্যক্রম ও চট্টগ্রাম সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে দেশভিত্তিক উত্কর্ষ কার্যক্রমের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল্লাহ আবু সায়ীদ। গতকাল শুক্রবার বিকেলে মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল মাঠে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।এতে অভিনেতা খায়রুল আলম সবুজ, ছড়াকার লুত্ফর রহমান রিটন, সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ইফতেখার আহমদ খান, গ্রামীণফোনের হেড অব বিজনেস মার্কেট শাহীন চৌধুরী বক্তৃতা করেন।অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগরের ৫৬টি স্কুলের দুই হাজার ৯০ জন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়।