চট্টগ্রামে বিশ্বসাহিত্য কেন্দ্রের পুরস্কার বিতরণী উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুলমাঠে গতকাল শুক্রবার শেষ হলো বিশ্বসাহিত্য কেন্দ্রের পুরস্কার বিতরণী উৎসব। আলোকিত মানুষ তৈরির স্বপ্ন নিয়ে বইপড়া কর্মসূচি-২০১০-এর আওতায় নগরের ৫৪টি স্কুলের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীর মধ্যে পুরস্কার হিসেবে বই তুলে দেওয়া হয়।মেজবাহ উদ্দিনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ, পরিচালক নজরুল ইসলাম, মিডিয়াব্যক্তিত্ব আবদুন নূর, মিউনিসিপ্যাল মডেল স্কুলের প্রধান শিক্ষক এইচ এম ফজলুল কাদের, সংগঠক আলেক্স আলীম। অতিথিরা শিক্ষার্থীদের বই পড়তে উদ্বুদ্ধ করে বলেন, ‘বই পড়ে তোমরা আলোকিত মানুষ হও। গাছ বড় হলে যেমন ছায়া দেয়, ঠিক তেমনি তোমরাও বড় হলে জ্ঞানের ছায়া দেবে। তোমাদের মধ্যেই নিউটন, রবীন্দ্রনাথের মতো প্রতিভাধর ব্যক্তিরা লুকিয়ে আছে।’