চট্টগ্রামে বিস্ফোরকসহ কলেজছাত্র গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বটতলী পুরাতন রেলস্টেশন এলাকা থেকে ১২টি ফায়ার ফ্ল্যাশ ও তিনটি হাতবোমাসহ এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তার হওয়া ছাত্রের নাম ফরিদ উদ্দিন। তিনি হাজী মুহম্মদ মুহসীন কলেজের ছাত্র। তাঁর কাছে ফায়ার ফ্ল্যাশ ও হাতবোমাগুলো পাওয়া যায় বলে জানা গেছে। জাহাজে সংকেত বাতির জন্য এসব ফায়ার ফ্ল্যাশ ব্যবহার করা হয়। হাতবোমাগুলো দেখতে ককটেলের মতো।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব কুমার চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। ওভার ব্রিজের নিচ থেকে ফরিদ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।