চট্টগ্রামে বিয়ের আসরে কনেকে ছুরিকাঘাত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়ের আসরে গিয়ে কনেকে ছুরিকাঘাত করেছেন মো. সেলিম নামে এক যুবক। পরে নিজের পেটেও ওই যুবক ছুরি ঢুকিয়ে দেন বলে অভিযোগে জানা গেছে।
গত শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের কিং অব চিটাগং কমিউনিটি সেন্টারে এই ঘটনা ঘটে।
দুজন এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। সেলিম নগরের রাহাত্তারপোলের বাসিন্দা। তিনি মাছের ব্যবসা করেন।
কী কারণে এই ঘটনা ঘটেছে তা জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক জানান, শুক্রবার রাতে কিং অব চিটাগংয়ে মেয়েটির বিয়ে ছিল। রাত ১১টার দিকে সেলিম বিয়ের আসরে গিয়ে মেয়েটিকে ছুরিকাঘাত করেন। পরে নিজের পেটেও ছুরি ঢুকিয়ে দেন। তবে ঘটনা কেন ঘটছে তা বলা যাচ্ছে না।