চট্টগ্রামে বৃষ্টি অব্যাহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে চট্টগ্রামে বৃষ্টি অব্যাহত রয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম ও আশপাশের এলাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৬২ দশমিক ১ মিলিমিটার।
পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দুই দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।
এদিকে, বৃষ্টিতে গতকালও নগরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেয়। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। আগ্রাবাদ, চকবাজার, বাকলিয়াসহ বিভিন্ন এলাকায় পানি উঠলেও বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে তা নেমে যায়।