চট্টগ্রামে বৃষ্টি অব্যাহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে চতুর্থ দিনের মতো বৃষ্টি অব্যাহত রয়েছে। গতকাল রোববার বেলা তিনটা পর্যন্ত চট্টগ্রামে ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট সঞ্চালনশীল মেঘমালার কারণে টানা এই বৃষ্টিপাত হচ্ছে। গতকাল সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়।দুপুর ১২টার দিকে মুষলধারে বৃষ্টি পড়ে। টানা এই বৃষ্টিতে মানুষ দুর্ভোগে পড়ে। তবে গতকালের বৃষ্টিতে নগরে তেমন জলাবদ্ধতা দেখা যায়নি।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে চট্টগ্রাম ও আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলে জানা গেছে।
গত শনিবারও নগরজুড়ে থেমে থেমে বৃষ্টি হয়েছে। বিকেল তিনটা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৮৩.৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।