চট্টগ্রামে বেতনের দাবিতে পোশাক কারখানার কর্মকর্তাদের ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পাহাড়তলীর সাগরিকা শিল্প এলাকায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বেতনের দাবিতে গতকাল বৃহস্পতিবার কর্মকর্তাদের ঘেরাও করে রাখেন। গাউস গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের ওই কারখানায় ৯০০ শ্রমিক রয়েছেন।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ওই কারখানায় গত মাসের বেতন দেওয়ার তারিখ বারবার পিছিয়ে গতকাল সকালে নির্ধারণ করা হয়। কিন্তু বেতন দেওয়ার লক্ষণ না দেখে দুপুর ১২টা থেকে শ্রমিকেরা কাজ বন্ধ করে কর্মকর্তাদের ঘেরাও করে রাখেন। খবর পেয়ে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহম্মেদ খানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে আসে। বিকেলে মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের বৈঠক শুরু হয়। রাত নয়টায় উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়।