চট্টগ্রামে বেসরকারি প্রতিষ্ঠানের ২৩ লাখ টাকা চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের গোলপাহাড় এলাকায় বেসরকারি প্রতিষ্ঠান মিশম্যাকের প্রধান কার্যালয়ে চুরি হয়েছে। গত মঙ্গলবার রাতে কার্যালয়ের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে চোরের দল প্রায় সাড়ে ২৩ লাখ টাকা চুরি করে। পুলিশ চোরের ছবি ও আঙুলের ছাপ সংগ্রহ করেছে।মিশম্যাক গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘কর্মকর্তা-কর্মচারীদের মাসিক বেতন আমরা ১ তারিখে দিয়ে থাকি। এ কারণে আগের দিন মঙ্গলবার টাকা তুলে কার্যালয়ে এনে রাখা হয়।’প্রতিষ্ঠানের কর্মীরা জানান, মঙ্গলবার দিবাগত রাতে কার্যালয়ের পশ্চিমাংশে গ্রিল কেটে প্রথমে একজন চোর ঢোকে। ওই চোর মিশম্যাক ডেভেলপারের ১৩ লাখ এবং মিশম্যাক শিপ ব্রেকিংয়ের ১০ লাখ ৫০ হাজার টাকা চুরি করে। চুরির দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধারণ করা আছে।