চট্টগ্রামে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সংগঠন বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ চট্টগ্রাম শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে নগরের শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে শিক্ষক নেতারা তাঁদের ১২ দফা দাবি বাস্তবায়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।এসব দাবির মধ্যে রয়েছে শিক্ষানীতির দ্রুত বাস্তবায়ন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন, টাইমস্কেল প্রদানের স্থগিতাদেশ প্রত্যাহার, প্রতিমাসের প্রথম সপ্তাহে বেতন-ভাতা প্রদান, চাকরির বয়স ৬০ থেকে ৬৫ বছরে উন্নীতকরণ, শূন্যপদে শিক্ষক নিয়োগ প্রভৃতি। পরে শিক্ষক নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা সুনীল চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মো. জাহাঙ্গীর, সৈয়দ লতিফ উল্লাহ, অশোক সাহা, প্রশান্ত বড়ুয়া, জানে আলম, অঞ্চল চৌধুরী, কানাইলাল দাশ, উত্তম চৌধুরী, প্রদীপ কানুনগো প্রমুখ।