চট্টগ্রামে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের মানববন্ধন, সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি বিদ্যালয় ও মাদ্রাসার কর্মচারীদের সংগঠন ‘বাংলাদেশ শিক্ষাপ্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন ঐক্য ফেডারেশন’ চট্টগ্রাম জেলা ও মহানগর শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। জানা গেছে, নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে সংগঠনটি এ কর্মসূচির আয়োজন করে। নয় দফা দাবির মধ্যে রয়েছে: বেতনের সরকারি অংশ পান এমন (এমপিও) এবং বেতনের সরকারি অংশ পান না—এমন কর্মচারীদের চাকরি জাতীয়করণ, পরিচালনা পরিষদে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ভোটাধিকার প্রদান, চাকরি বিধিমালা বাস্তবায়ন, যোগ্যতা অনুযায়ী পদোন্নতি, রেশনিং ব্যবস্থা ইত্যাদি।মানববন্ধন শেষে সমাবেশে বক্তারা অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান কর্মচারীদের সব যৌক্তিক দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান।সমাবেশে চট্টগ্রাম সিটি করপোরেশন শিক্ষা স্ট্যান্ডিং কমিটির সভাপতি ওয়ার্ড কাউন্সিলর রেহানা বেগম, ওয়ার্ড কাউন্সিলর জান্নাতুল ফেরদাউস, বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সচিব এম এ ছফা চৌধুরী এবং বাংলাদেশ শিক্ষাপ্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন ঐক্য ফেডারেশনের জেলা সভাপতি শ্যামল চক্রবর্তী বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন ফেডারেশনের বিভাগীয় প্রতিষ্ঠাতা সভাপতি মো. নুরুল ইসলাম।