চট্টগ্রামে বেসরকারি হাসপাতালে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার গোলপাহাড় এলাকায় আজ শনিবার সকালে বেসরকারি হাসপাতাল সিএসসিআরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় হাসপাতালের রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সকাল সোয়া আটটার দিকে হাসপাতালের নয়তলার রেস্তোরাঁয় আগুন লাগে। নয়টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের সময় ধোঁয়ার কুণ্ডলী দেখে হাসপাতালের রোগী ও স্বজনেরা আতঙ্কিত হয়ে পড়েন। এতে হতাহতের ঘটনার কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসীম উদ্দিন জানান, অগ্নিকাণ্ডে হাসপাতালের নয়তলার হিসাবরক্ষণ ও প্রশাসনিক কার্যালয়ের কাগজপত্র পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির নিরূপণের কাজ চলছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, রেস্তোরাঁয় শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।