চট্টগ্রামে বৈজ্ঞানিক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আগামী বৃহস্পতিবার চট্টগ্রামে বৈজ্ঞানিক সম্মেলন শুরু হচ্ছে। তিন দিনব্যাপী এই সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, ডেনমার্ক, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপালসহ বিশ্বের বিভিন্ন দেশের ৩৫০ জন বিজ্ঞানী, গবেষক, শিক্ষাবিদ, পরিবেশবিদ, জীববিজ্ঞানী ও দাতা সংস্থার প্রতিনিধির উপস্থিত থাকার কথা রয়েছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য নীতিশ চন্দ্র দেবনাথ এ তথ্য জানান। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে, ‘এক বিশ্ব এক স্বাস্থ্য বাস্তবায়নে নেটওয়ার্কিংয়ের প্রয়োজনীতা।’ উপাচার্য বলেন, সম্মেলনে মানবদেহে পরিবাহিত অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা, অ্যানথ্রাক্স, নিপাহ ভাইরাসসহ বিভিন্ন রোগের ওপর গবেষণা-প্রবন্ধ উপস্থাপন করা হবে।