চট্টগ্রামে বোধনের আবৃত্তানুষ্ঠান 'লেখাপড়া'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোধন আবৃত্তি পরিষদের উদ্যোগে গতকাল শুক্রবার সৃন্ধ্যায় নগরের জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়েছে আবৃত্তিসন্ধ্যা।
‘লেখাপড়া-আমাদের লেখা, আমাদের পড়া’—এই শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে বোধনের সদস্যদের লেখা কবিতা-গদ্য পাঠ করেন সংগঠনের শিল্পীরা।
আবৃত্তিশিল্পী সোহেল আনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নাট্যজন প্রদীপ দেওয়ানজি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনুপ বিশ্বাস।
অনুষ্ঠানে ১৮ জন লেখকের কবিতা ও গদ্য পাঠ করেন ২৬ জন আবৃত্তিশিল্পী। অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশন করেন পাপড়ি সিকদার, সুচন্দা ঘোষ, শারমিন মৃত্তিকা, শায়রা শহীদ, মাঈনুল আজম চৌধুরী, প্রণব চৌধুরী, রণজিত রক্ষিত, পিংকী চৌধুরী, মিথিলা চৌধুরী, অসীম দাশ, মৈত্রী ভট্টাচার্য প্রমুখ।
অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশনের পাশাপাশি বিভিন্ন লেখকের লেখা নিয়ে বিশেষ প্রকাশনা বের করা হয়।