চট্টগ্রামে বোমা তৈরির সরঞ্জামসহ শিবিরের পাঁচ কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের মুরাদপুর থেকে বোমা তৈরির সরঞ্জামসহ শিবিরের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে মুরাদপুর মোড়ের একটি বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্র জানায়, অভিযানে ছয় কার্টন বোমা তৈরির সরঞ্জাম, ১০ লিটার অকটেন ও পাঁচটি চাপাতি উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা নাশকতা সৃষ্টির প্রস্তুতি নিচ্ছিলেন। তার‌্যাক্ষণিকভাবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম জানা যায়নি। তাঁরা সবাই শিবিরের সাথি বলে জানা গেছে।পুলিশ সূত্র জানায়, পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের নেতৃত্বে গতকাল রাত ১০টার দিকে ওই অভিযান চালানো হয়। ওসি প্রদীপ দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।