চট্টগ্রামে ব্যবসা প্রতিষ্ঠানের কার্যালয়ে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের জিইসি মোড়ের ব্যস্ত এলাকায় গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে এলিট পেইন্ট গ্রুপ অব কোম্পানিজের প্রধান কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তিনতলা ভবনের প্রথম দুই তলায় ট্রাস্ট ব্যাংকের শাখা রয়েছে। তৃতীয় তলায় ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যালয়। সেখান থেকে আগুনের সূত্রপাত। তবে ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিচের দুই তলায় ব্যাংকের কার্যালয় পর্যন্ত বিস্তৃত হতে পারেনি। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এলিট পেইন্ট কার্যালয়ের তিনতলায় বিড়ি কিংবা সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। ওই কক্ষে বিভিন্ন স্টেশনারি দ্রব্য, ফাইলপত্র ও আসবাবপত্র ছিল। আগুনে এসব পুড়ে গেছে। ট্রাস্ট ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবুল বাশার প্রথম আলোকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্রথমে আমরা নিজস্ব অগ্নিনির্বাপক ব্যবস্থা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। তাতে ব্যর্থ হলে আমরা ফায়ার সার্ভিসকে খবর দিই। আগুনে ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে লেনদেন কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হয়।