চট্টগ্রামে ব্যবসায়ী অপহরণের অভিযোগে গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে দুই ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে পুলিশ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার নগরের কসমোপলিটন আবাসিক এলাকার একটি বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ওই দুই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়।গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তি হলেন মোহাম্মদ শামীম, সৈয়দ শাহনেওয়াজ ও জহিরুল ইসলাম। তাঁরা তিনজনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। উদ্ধার হওয়া দুই ব্যবসায়ী হলেন জসিম উদ্দিন ও মিজানুর রহমান।পুলিশ সূত্র জানায়, জসিম উদ্দিন সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত কাশেম জুটমিলের চেয়ারম্যান।পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, জসিম উদ্দিন ও মিজানুর রহমানের কাছে ৪৪ হাজার টাকা পান ওই তিন যুবক। মঙ্গলবার রাতে জসিম ও মিজানুরকে আটক করে তাঁরা কসমোপলিটন আবাসিক এলাকায় নিয়ে যান। সেখানে টাকার জন্য তাঁদের মারধর করা হয়। এরপর টাকা নিয়ে তাঁদের উদ্ধার করতে অপহূতদের আত্মীয়দের খবর দেওয়া হয়। ওই সূত্র ধরে গতকাল দুপুরে আত্মীয়দের সঙ্গে সাদা পোশাকে পুলিশ গিয়ে ওই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে।পাঁচলাইশ থানার উপপরিদর্শক মো. আলাউদ্দিন বলেন, অপহরণের ঘটনায় কাশেম জুটমিলের ব্যবস্থাপনা পরিচালক মার্ফিয়া জাকি গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন।