চট্টগ্রামে ব্যবসায়ী হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ব্যবসায়ী শফিকুল আজম ওরফে আজাদ হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জবীন কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শফিকুল করিম এ মামলার রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার আসামিকে বেকসুর খালাস দেন আদালত।আদালত সূত্র জানায়, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো জাকির হোসেন, শহীদ রেজা, সোহেল মিয়া, ডালিম মল্লিক, মোহাম্মদ হোসেন ও মিল্টন সরকার। এদের মধ্যে মিল্টন ছাড়া অন্য আসামিরা কারাগারে।দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ আইয়ুব প্রথম আলোকে বলেন, ‘২০০৬ সালের ৪ জুলাই ভোরে আজাদ ঢাকা থেকে চট্টগ্রামে নেমে সিএনজি অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তাঁকে গামছা দিয়ে পেঁচিয়ে হত্যা করে বায়েজিদ বোস্তামি এলাকায় লাশ ফেলে দেয়। পরে পুলিশ বায়েজিদ স্টিল মিলের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করে।