চট্টগ্রামে ব্যবসায়ীর টাকা ছিনতাই গ্রেপ্তার ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের খাতুনগঞ্জের এক ব্যবসায়ীর তিন লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে পুলিশ গত শুক্রবার ও গতকাল শনিবার নগরের বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। ছিনতাই হওয়া টাকার মধ্যে তাদের কাছ থেকে সাড়ে ৩৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার নগরের শ্যামল দত্ত নামের এক ব্যবসায়ী তিন লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে কোতোয়ালি থানায় একটি মামলা করেন।