চট্টগ্রামে ব্যবসায়ীর বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের জামালখান এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী শামসুল আলমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) গতকাল বুধবার আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। জ্ঞাত আয়ের বাইরে আরও এক কোটি ৩৬ লাখ টাকার সম্পদ থাকার অভিযোগে দুদকের উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেন গতকাল এই অভিযোগপত্র দাখিল করেন। আদালত সূত্র জানায়, শামসুল আলম নগরের ৯৪ এস এস খালেদ সড়ক এলাকার বাসিন্দা। ওই এলাকায় তাঁর তিনটি বাড়ি রয়েছে, যার মধ্যে একটি তাঁর নাবালক সন্তানের নামে। অন্য একটি বাড়ি আয়কর নথিতে উল্লেখ করেননি তিনি। এ কারণে গত বছর ২৪ মে তাঁর বিরুদ্ধে দুদক ডবলমুরিং থানায় মামলা করে। দুদকের উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, শামসুল আলমের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। এ কারণে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।