চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তা ছয় দিন ধরে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি একটি বাণিজ্যিক ব্যাংকের বিক্রয় কর্মকর্তা মাহবুব আলম ওরফে স্বপন (৩০) ছয় দিন ধরে নিখোঁজ। গত সোমবার রাত ১০টার দিকে তিনি চট্টগ্রাম নগরের লালখান বাজার থেকে নিখোঁজ হন। মাহবুব এবি ব্যাংকে চাকরি করেন।পুলিশ ও মাহবুব আলমের পারিবারিক সূত্রে জানা গেছে, মাহবুব রাতে লালখান বাজার এলাকায় ব্যক্তিগত গাড়ি থেকে নেমে চালককে গাড়ি নিয়ে বাসায় চলে যেতে বলেন। গাড়িতে তাঁর ব্যবহূত মোবাইল ফোনসেটটি রয়ে যায়। এর পর থেকে তাঁকে পাওয়া যাচ্ছে না।পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, মাহবুবকে অপহরণ করা হয়েছে। তবে এখনো কেউ ফোন করে মুক্তিপণ কিংবা কিছু দাবি করেনি। এ ঘটনায় খুলশী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডিতে তাঁর স্ত্রী জিন্নাত আমিন দাবি করেন, মাহবুব লালখান বাজারে একজনের কাছে পাওনা টাকার জন্য যান। কিন্তু কার কাছে যান, তা তিনি জিডিতে উল্লেখ করেননি।