চট্টগ্রামে ব্যাগে ভরা তরুণীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের হালিশহর এলাকার একটি খাল থেকে ব্যাগে ভরা অজ্ঞাত পরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে হালিশহর বি ব্লকের পাশে মহেশখালে ব্যাগটি ভেসে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দেয়। হালিশহর থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান বলেন, একটি বড় ব্যাগে লাশটি ভরা ছিল। ব্যাগটি মহেশখালে ভাসতে ভাসতে এসে বি ব্লকের পাশে কাদায় আটকে যায়। দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে পুলিশে খবর দেওয়ার পর সেটি উদ্ধার করা হয়। মো. শাহজাহান বলেন, তাঁদের ধারণা ওই তরুণীকে খুন করার পর লাশ ব্যাগে ভরে খালে ফেলে দেওয়া হয়। তিনি জানান, লাশটি ময়নাতনন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।