চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশা বন্ধ ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে আগামী রোববারের মধ্যে ব্যাটারিচালিত রিকশার ব্যাটারি খুলে ফেলতে চালক ও মালিকদের নির্দেশনা দিয়েছে পুলিশ। এর পরদিন থেকে রাস্তায় ব্যাটারিচালিত কোনো রিকশা চলতে পারবে না। ব্যাটারিচালিত অবৈধ রিকশার বিরুদ্ধে অভিযান চালাবে সিটি করপোরেশন, বিআরটিএ ও পুলিশ।
গতকাল সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদর দপ্তরে এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার হাছান চৌধুরী প্রথম আলোকে বলেন, আগামী সোমবার থেকে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান চালানো হবে। তিনি জানান, ব্যাটারি খুলতে আগামী রোববার পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে চালক ও মালিকদের।