চট্টগ্রামে ব্যালট পেপার এসে পৌঁছেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের নয়টি আসনের নির্বাচনের ব্যালট পেপারসহ যাবতীয় সরঞ্জাম চট্টগ্রাম এসে পৌঁছেছে। গতকাল শনিবার সকালে ঢাকা থেকে এসব সামগ্রী চট্টগ্রামে আসে। নির্বাচনের আগের দিন এসব সরঞ্জাম প্রতিটি আসনে পাঠিয়ে দেওয়া হবে বলে জানা গেছে।
ব্যালট পেপার ও সরঞ্জামগুলো পুলিশ পাহারায় গতকাল নগরের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে রাখা হয়। জিমনেসিয়ামটি নির্বাচনের সময় নিয়ন্ত্রণকক্ষ হিসেবে ব্যবহূত হবে। আগামী ৮ জানুয়ারি পর্যন্ত এটি নির্বাচনী কাজে ব্যবহার করা হবে।
গতকাল আসা সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালট পেপার, নির্দেশিকা, অমোচনীয় কালি, সিল ও বিভিন্ন সচেতনতামূলক পোস্টার। মাস খানেক আগে ঢাকা থেকে ব্যালট বাক্স চট্টগ্রাম এসে পৌঁছে।