চট্টগ্রামে ব্রিটিশ ভিসার আবেদন জমা দেওয়া যাবে না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে কাল বৃহস্পতিবার থেকে ব্রিটিশ ভিসার আবেদনপত্র গ্রহণ বন্ধ হয়ে যাচ্ছে। ঢাকায় ব্রিটিশ হাইকমিশন গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্রিটিশ বহির্গমন সংস্থার (ইউকে বর্ডার এজেন্সির) এ সিদ্ধান্তের কথা জানায়। ব্রিটেনে ভিসা পেতে আগ্রহী চট্টগ্রামের লোকজনকে ঢাকা ও সিলেটের ব্রিটিশ ভিসা কেন্দ্রে আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে। ওই দুই ভিসা কেন্দ্রের যোগাযোগের বিস্তারিত বিবরণ ও ঠিকানা ভিসা ফেসিলিটেশন সেন্টারের (ভিএফএস) ওয়েবসাইটে (www.vfs-uk-bd.com) পাওয়া যাবে। উল্লেখ্য, ব্রিটেনে যেতে আগ্রহীরা মূলত ভিএফএস থেকে ভিসা সংগ্রহ করে থাকেন। ঢাকার ব্রিটিশ ভিসা কেন্দ্র সম্প্রতি বড় পরিসরে নতুন স্থানে কার্যালয় নিয়েছে, যা গ্রাহকদের আধুনিক সুবিধা দেওয়ার বিষয়টি নিশ্চিত করবে।