চট্টগ্রামে বড়দিন উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে চট্টগ্রাম নগরের পাথরঘাটার পবিত্র জপমালার রানীর গির্জায় প্রার্থনা অনুষ্ঠিত হয়। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো
খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে চট্টগ্রাম নগরের পাথরঘাটার পবিত্র জপমালার রানীর গির্জায় প্রার্থনা অনুষ্ঠিত হয়। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো

যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রামে উদ্যাপিত হয়েছে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন।
বড়দিন উপলক্ষে গতকাল রোববার সন্ধ্যায় নগরের পাথরঘাটার পবিত্র জপমালা রানীর গির্জায় আনুষ্ঠানিকভাবে কেক কাটা হয়। এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম, নগর পুলিশের কমিশনার মো. ইকবাল বাহার, অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্যসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় মেয়র বলেন, ‘আবহমান কাল ধরে বাংলাদেশে মানুষে মানুষে, ধর্মে ধর্মে সম্প্রীতি চলছে। এই সম্প্রীতি বজায় রেখে আমরা সামনের দিকে অগ্রসর হব।’ এর আগে গতকাল সকালে পবিত্র জপমালা রানীর গির্জায় বড়দিনের প্রার্থনা অনুষ্ঠিত হয়।
গত শনিবার সন্ধ্যা থেকে গির্জাগুলোতে শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতা। সন্ধ্যায় গির্জাগুলোতে ভিড় জমাতে থাকেন বিভিন্ন বয়সী নারী-পুরুষেরা। ওই দিন রাত সাড়ে নয়টায় পাথরঘাটার পবিত্র জপমালা রানীর গির্জায় প্রার্থনা অনুষ্ঠিত হয়।