চট্টগ্রামে ভারতের কোস্টগার্ডের দুই জাহাজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় কোস্টগার্ডের দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে। গতকাল সোমবার সকালে বন্দরের ২ নম্বর জেটিতে জাহাজ দুটি ভেড়ানো হয়। এই জাহাজ দুটির নাম হলো ‘ভিশওয়াস্ট’ ও ‘আনমল’।
কোস্টগার্ডের পূর্বাঞ্চলের প্রধান ক্যাপ্টেন শহীদুল ইসলাম জেটিতে উপস্থিত থেকে জাহাজ দুটির নাবিক ও ভারতের কোস্টগার্ডের কর্মকর্তাদের স্বাগত জানান। কোস্টগার্ডের বাদক দল ব্যান্ড বাজিয়ে শুভেচ্ছা জানায়।
সফরকালে জাহাজ দুটির নাবিক ও ভারতের কোস্টগার্ড কর্মকর্তারা চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় স্থান, নৃতাত্ত্বিক জাদুঘর ও মুক্তিযুদ্ধকালীন সমাধিক্ষেত্র পরিদর্শন করবেন।