চট্টগ্রামে ভাষা প্রতিযোগ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের চট্টগ্রাম অঞ্চলের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আজ শুক্রবার। চট্টগ্রাম নগরের এনায়েতবাজার মহিলা কলেজে এ প্রতিযোগে অংশ নেবে প্রায় ৮০০ শিক্ষার্থী। চট্টগ্রাম অঞ্চলের জেলাগুলো হলো চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর ও চাঁদপুর।সকালে প্রতিযোগিতার উদ্বোধন করবেন এনায়েতবাজার মহিলা কলেজের অধ্যক্ষ মাহমুদা খানম। অতিথি হিসেবে থাকবেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাশেম, মহীবুল আজিজ প্রমুখ। দিনব্যাপী এ অনুষ্ঠানে পরীক্ষার পাশাপাশি প্রশ্নোত্তর পর্ব ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। আয়োজকদের পক্ষ থেকে সকাল সাড়ে আটটায় সব প্রতিযোগীকে অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।