চট্টগ্রামে ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন আলকরণ এলাকার একটি বাসা থেকে গত শুক্রবার ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব। এসব মালামালের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। র‌্যাব-৭ জানায়, রাতে নগরের আলকরণ ৮৩ নম্বর হোল্ডিংয়ের ভবনের পঞ্চমতলার এক পাশের ভাড়াটিয়া সঞ্জিত বড়ুয়ার কক্ষে অভিযান চালিয়ে ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে দুটি চ্যানেল বক্স, একটি মনিটর, একটি সিপিইউ, দুটি কুইন্টাম, দুটি আইপিএস, একটি ১৬ পোর্ট সুইচ/হাব, একটি আট পোর্ট সুইচ/হাব, ১১টি পাওয়ার কেব্ল প্রভৃতি। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সঞ্জিত বড়ুয়া পালিয়ে যান।এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অভিযুক্ত ব্যবসায়ী সঞ্জিত বড়ুয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে র‌্যাব জানিয়েছে।