চট্টগ্রামে ভিকটিম সাপোর্ট সেন্টার উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে নির্যাতিত নারী ও শিশুদের আইনি সহায়তা দিতে চালু হয়েছে ‘ভিকটিম সাপোর্ট সেন্টার’। গতকাল রোববার নগরের ডবলমুরিং থানা কম্পাউন্ডে এর উদ্বোধন করেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (সিআইডি) মো. মোখলেসুর রহমান।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নওশের আলী খান, পুলিশ সংস্কার কর্মসূচির আইসিটি বিশেষজ্ঞ ভয়চেক কপ্রোভিচ, মহিলা সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক সুগতা বড়ুয়া প্রমুখ। জানা গেছে, একজন সহকারী পুলিশ কমিশনারের নেতৃত্বে ২৪ জন পুলিশের একটি দল রয়েছে এ সেন্টারে।