চট্টগ্রামে ভিটামিন এ ক্যাপসুল খাবে সাড়ে ৭ লাখ শিশু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ১৪ উপজেলায় প্রায় সাড়ে সাত লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে আগামী শনিবার এই কর্মসূচি পালন করা হবে। গতকাল এক সংবাদ সম্মেলনে জেলা সিভিল সার্জন সরফরাজ খান চৌধুরী এ তথ্য জানান।