চট্টগ্রামে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হয়েছে শিশুদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের মতো চট্টগ্রাম নগরেও শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। গতকাল শনিবার সকালে নগরের লাভলেইন এলাকার ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেছেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় গতকাল নগরের ৪১টি ওয়ার্ডে ১ হাজার ৩২৪টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। বাদ পড়া শিশুদের আজ রোববার সিটি করপোরেশনের ৩৬০টি স্থায়ী কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
সিটি করপোরেশন সূত্র জানায়, এবার ৬ থেকে ১১ মাস বয়সী প্রায় ৭২ হাজার শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৬০ হাজার শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।