চট্টগ্রামে ভুয়া চিকিৎসককে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের দক্ষিণ হালিশহর এলাকার এক ভুয়া চিকিৎসককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ ইমতিয়াজ গতকাল মঙ্গলবার বিকেলে এ কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত ভুয়া চিকিৎসক জামাল উদ্দিন ভুঁইয়া (৫৩) নগরের বন্দরটিলার দুই নম্বর নাবিক কলোনি সড়কের এরশাদ ভবনের বাসিন্দা।
চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্র জানায়, এমবিবিএস চিকিৎসক পরিচয়ে ছয় মাস ধরে দক্ষিণ হালিশহরের আলী শাহ ডায়াগনস্টিক সেন্টারে বসে রোগী দেখে আসছিলেন জামাল উদ্দিন। তাঁর এমবিবিএস সনদ নেই।