চট্টগ্রামে ভুয়া র্যাব কর্মকর্তা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র্যাব-৭ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা থেকে মো. সাইফুদ্দিন (২৭) নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে। গতকাল তাঁকে গ্রেপ্তার করা হয়। সাইফুদ্দিন চন্দনাইশের বৈলতলী এলাকার আবুল হোসেনের ছেলে। তাঁর বিরুদ্ধে র্যাব পরিচয়ে প্রতারণার অভিযোগ রয়েছে। র্যাব পরিচয়ে অর্থ আত্মসাতের অভিযোগ করা হয়। তাঁর কাছ থেকে র্যাবের ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়।
র্যাব-৭-এর মেজর মো. জাহাঙ্গীর আলম জানান, সাইফুদ্দিন কখনো র্যাবের উপপরিচালক, কখনো অন্য পদের বলে লোকজনের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি র্যাবের কর্মকর্তা ছাড়াও ইউএসটিসির প্রভাষক পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করেছেন।