চট্টগ্রামে ভুয়া চিকিৎসককে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মোমিন রোডে টমাস আর মারমা নামে এক আকুপাংচার চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার চিকিৎসকের চেম্বার ম্যাগনাম ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসকের নির্বাহী হাকিম ইয়াসমিন পারভিন। জেলা সিভিল সার্জন কার্যালয় ও পুলিশের সহায়তায় এই অভিযান চালানো হয়।