চট্টগ্রামে ভুয়া চিকিৎসককে জরিমানা
চট্টগ্রামের প্রবর্তক মোড়ের একটি বেসরকারি ক্লিনিকে গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে ঝুনু প্রভা শীল নামে এক ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট যূথিকা সরকার সিটি হাসপাতাল নামে ওই ক্লিনিকে অভিযান পরিচালনা করেন।জানা গেছে, চিকিৎসাবিজ্ঞানে লেখাপড়া না করেও ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে আসছিলেন ঝুনু প্রভা শীল।নির্বাহী ম্যাজিস্ট্রেট যূথিকা সরকার সাংবাদিকদের বলেন, ‘ঝুনু প্রভার কাছে কোনো মেডিকেল সনদ পাওয়া যায়নি। এরপরও তিনি নিজেকে চিকিৎসক ও গাইনি বিশেষজ্ঞ পরিচয় দিয়ে পরিচালক হিসেবে সিটি হাসপাতাল পরিচালনা করছিলেন। তাই তাঁকে জরিমানা করা হয়েছে।’জানা যায়, ঝুনু প্রভা প্রথমে সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে পাস করেছেন বলে দাবি করেন। কিন্তু একপর্যায়ে তিনি এমবিবিএস পাস করেননি বলে স্বীকার করেন।অভিযানে থাকা জেলা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক কাজী আশিক ইমরান বলেন, ‘এক মাস আগেও ঝুনু প্রভাকে তাঁর সনদ হাসপাতালে এনে রাখার জন্য বলা হয়েছিল। কিন্তু আজ অভিযানে যাওয়ার পরও তিনি কোনো সনদ দেখাতে পারেননি। শেষে তিনি জরিমানা দিতে সমঞ্চত হন।’